প্রতীকী ছবি
প্রতিদিনের মতো সন্তানকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘুমের দেশে নিয়ে যাওয়ার জন্য মুখে তুলে নিলাম বাংলার চিরচেনা সেই ঘুমপাড়ানি ছড়া—‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে,বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?’ছড়াটি আমরা শৈশবে শুনেছি। আজ নিজের সন্তানকেও শোনাই। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই ছড়ার সুরে শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমরা।
কিন্তু একদিন হঠাৎ মনে প্রশ্ন জাগল, যে ছড়ার শুরুতেই ‘বর্গি এলো দেশে’ বলা হচ্ছে, সেই বর্গি কারা? কেন তাদের আগমন নিয়ে এমন একটি ছড়া তৈরি হয়েছিল? এই ঘুমপাড়ানি ছড়ার ভেতরে কি লুকিয়ে আছে কোনো জনপদের দীর্ঘশ্বাস?উত্তর খুঁজতে গিয়েই পরিচয় হলো বাংলার ইতিহাসের এক বিস্মৃত, ক্ষতবাহী এক অধ্যায়ের সঙ্গে।অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়। বাংলার শাসনকর্তা নবাব আলিবর্দি খাঁ।
কৃষি, বস্ত্রশিল্প, রেশম ও বাণিজ্যে সমৃদ্ধ বাংলা তখন বাইরের শক্তিগুলোর কাছে ছিল আকর্ষণীয় ভূখণ্ড।এই সময় নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলের নেতৃত্বে মারাঠা বাহিনী বাংলায় ধারাবাহিক অভিযান চালায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।