advertisement
advertisement

এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

advertisement

ঘোর অসন্তোষ প্রকাশ করে ভারতের বম্বে হাইকোর্ট বলেছেন, আতশবাজিবিরোধী প্রচারে অভিনেত্রী দিয়া মির্জার পোস্ট ফিরিয়ে আনতে হবে। বৃহন্মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষকে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ বিচারপতি গিরিশ এস কুলকার্নি ও বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ।বিচারপতিরা বলেছেন, হাইকোর্টের নির্দেশেই ওই আতশবাজিবিরোধী প্রচারাভিযান চালানো হয়েছিল। অথচ দিয়া মির্জার ভিডিও বার্তা সরিয়ে দেওয়া হয়েছে।

অসন্তুষ্ট বিচারপতিরা বলেছেন, ভুললে চলবে না এটা ধর্মনিরপেক্ষ দেশ। মুম্বাই শহরের মূল ভিত্তিই হলো সম্প্রীতি ও একতা। কয়েকজন দায়িত্বজ্ঞানহীন মানুষের মন্তব্যের কারণে সেই সামাজিক ভারসাম্য নষ্ট হতে দেওয়া যাবে না।দীপাবলির সময় আতশবাজি পোড়ানোর কারণে দূষণ বৃদ্ধি ঘটে।

সেই বিষয়ে মানুষকে সচেতন করতে বম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত ও পরিচিত ব্যক্তিদের দিয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছিলেন বৃহন্মুম্বাই পৌরসভাকে।বিজেপি–শিবসেনা পরিচালিত পৌরসভা সেই কাজে বেছে নিয়েছিল মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা, মারাঠি সিনেমার অভিনেত্রী নিশিগন্ধা ওয়াড, ক্রিকেটার অজিঙ্ক রাহানেদের মতো সুপরিচিত মানুষদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর