advertisement
advertisement

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন ৪ সুবিধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন ৪ সুবিধা

হোয়াটসঅ্যাপ

advertisement

গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন ৪ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখার পাশাপাশি গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।এত দিন কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো।

নতুন সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন। ফলে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই গ্রুপের সদস্যরা জানতে পারবেন।গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ব্যবস্থাও সহজ করছে হোয়াটসঅ্যাপ।

নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর