advertisement
advertisement

পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?

শাকিব খান ও কিনজা হাশমী

advertisement

ইরিন জামান ছিলেন শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র নায়িকা। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রকস্টার–এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। মাঝের ২৭ বছরে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দেশ–বিদেশের ৭০ জনের বেশি নায়িকা। শুধু বাংলাদেশে নয়, কলকাতা, বলিউড এমনকি হলিউডের মডেল ও অভিনয়শিল্পীরাও হয়েছেন তাঁর সিনেমার নায়িকা। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছেন না ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।শাকিব খানশাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর