তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫)
তাজউদ্দীন আহমদের ডায়েরি আমরা পড়ব বাংলা ভাষ্য থেকে। মূল ইংরেজি থেকে ডায়েরির অনুবাদ করেছেন প্রধানত কবি বেলাল চৌধুরী। তাঁর সঙ্গে কখনো কখনো যোগ দিয়েছেন লেখকের কন্যা সিমিন হোসেন রিমি। এ অনুবাদ প্রশংসনীয়। মূলের সঙ্গে মিলিয়ে অনুবাদের ন্যায্যতা পরীক্ষা করার সুযোগ আমাদের হয়নি। তবে বাংলা ভাষ্য পড়ে অনুবাদের প্রাঞ্জলতার সঙ্গে সঙ্গে মূলের প্রতি নিষ্ঠারও জোরালো আন্দাজ পাওয়া যায়।
এ অনুবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, বাংলায় লেখা হলে ঠিক যে রকম ভঙ্গিতে লেখা হতো বলে অনুমান করা যায়, অনুবাদে সে রকম একটা গতিপ্রকৃতি অত্যন্ত সাফল্যের সঙ্গে রক্ষিত হয়েছে। যত দূর জানতে পেরেছি, ডায়েরিগুলোর পাঠক-বিশ্লেষকেরা এখন পর্যন্ত অনুবাদের যথার্থতা বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি। আমরা আমাদের আলোচনায় এ বাংলা ভাষ্যের ওপরই নির্ভর করব। ডায়েরিগুলোর পরিমিতিবোধ, নিয়মানুবর্তিতা ও বস্তুনিষ্ঠতা যেকোনো পাঠকের নজরে পড়বে।
আবেগের প্রকাশ, মূল্যায়ন বা বাড়তি মন্তব্য নেই বললেই চলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।