advertisement
advertisement

ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র

বুয়েটের নকশা করা ব্যাটারিচালিত রিকশা

advertisement

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে ১০০ টাকায় এ ফরম পাওয়া যাচ্ছে। তবে আবেদন করার পরই কোনো ব্যক্তিকে নিবন্ধন দেওয়া হবে না। আবেদনকারীকে রিকশার ফিটেনস এবং রিকশাটি কারিগরিভাবে ত্রুটিমুক্ত কি না, তা নিশ্চিত করতে হবে।

আর কারিগরি মান ও নিরাপত্তার শর্ত পূরণ হয়েছে কি না, সেই বিষয়ে সনদ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।আজ ই-রিকশার নিবন্ধন ও চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ই-রিকশাকে নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করে বুয়েটের ছাড়পত্র নিতে হবে।

এরপর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে আবেদন জমা দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর