উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়রানিমুক্ত ক্যাম্পাস ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ফুলার রোড, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকরভাবে বিকৃত করা, অশ্লীল বার্তা পাঠানো এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদ করায় উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে ১০ শিক্ষার্থী।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে ওই শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিনের ছেলে হওয়ায় বিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে।ওই শিক্ষার্থীর বিচার চেয়ে আজ সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আটকে রাখতে শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে।
পরে তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।