advertisement
advertisement

মবের চাপে পদত্যাগ, ২৭ মাস পর অধ্যক্ষের চেয়ারে ফিরলেন হাতেম আলী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মবের চাপে পদত্যাগ, ২৭ মাস পর অধ্যক্ষের চেয়ারে ফিরলেন হাতেম আলী

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রায় ২৭ মাস পর স্বপদে ফিরেছেন। আজ মঙ্গলবার সকালে

advertisement

মবের শিকার হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাতেম আলী। আদালত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রায় ২৭ মাস পর আজ মঙ্গলবার আবার অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট কলেজে মব তৈরি করে অধ্যক্ষ হাতেম আলীকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। ওই সময়ে ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়।

এর পর থেকে তিনি দায়িত্বের বাইরে ছিলেন। এই সময়ে কয়েক দফায় দায়িত্ব ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি পেলেও হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি। আদালতের নির্দেশনা থাকার পরও ফেরা সম্ভব হয়নি। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রশাসনিক কাজ চলছিল।হাতেম আলী, অধ্যক্ষ, ভবানীগঞ্জ সরকারি কলেজমব সৃষ্টি করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমাকে দায়িত্ব প্রদান করা হয়।

এখন থেকে আবারও কলেজের সুনাম অক্ষুণ্ন রেখে সব শিক্ষকের সহযোগিতায় লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাব।অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৩ অক্টোবর নির্দেশনার পরিপ্রেক্ষিতে হাতেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না মেলায় অভিযোগের দায় থেকে তাঁকে অব্যাহতি দেওয়া এবং কলেজের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর