advertisement
advertisement

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

advertisement

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। আজ মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে বলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটরের সই করা এই চিঠি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এবং আইনমন্ত্রীর একান্ত সচিবকে অবগত করা হয়েছে।চিঠির বিষয় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর রায়ে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশ বাস্তবায়ন প্রসঙ্গ।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ একটি মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর