advertisement
advertisement

গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর জন্য কী করা উচিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর জন্য কী করা উচিত

গর্ভকালীন ডায়াবেটিসে সচেতন থাকা জরুরি

advertisement

গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াকে গর্ভকালীন ডায়াবেটিস বা জেসটেশনাল ডায়াবেটিস মেলিটাস বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এর স্পষ্ট কোনো উপসর্গ থাকে না। ফলে পরীক্ষা না করালে অনেক নারী বুঝতে পারেন না যে তাঁদের রক্তে শর্করা বেড়ে গেছে।কারা বেশি ঝুঁকিতে?● অতিরিক্ত ওজন বা স্থূলতা। ● পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস।● মায়ের বয়স ২৫ বছর বা বেশি।

● শারীরিক পরিশ্রম ও নিয়মিত হাঁটাচলার অভাব।● আগের গর্ভাবস্থায় ডায়াবেটিসের ইতিহাস বা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের শিশু জন্ম দেওয়ার ইতিহাস। ● পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং প্রি ডায়াবেটিসের ইতিহাস।তবে এসব ঝুঁকির কোনোটি না থাকলেও গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে। কখন পরীক্ষা করাবেনগর্ভাবস্থার ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে রক্তে শর্করা পরীক্ষা করা উচিত।

তবে ঝুঁকি বেশি থাকলে চিকিৎসক প্রথম সাক্ষাতেই রক্তের শর্করা পরীক্ষা করতে দিতে পারেন।চিকিৎসা কীচিকিৎসার মূল লক্ষ্য হলো রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর