advertisement
advertisement

বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ

ভারতীয় কোচ নওশাদ মুসা

advertisement

সাফ চ্যাম্পিয়নশিপে এবার সবচেয়ে শক্তিশালী দল কোনটি? ভারতের কোচ নওশাদ মুসার উত্তর, বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে তাঁর কোনো সংশয় নেই। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আশাও করছেন। তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা নেই ভারতীয় কোচের। ভারত ঢাকায় এসেছে দশম শিরোপা জিততেই।সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে ভারত জাতীয় ফুটবল দল।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রশংসা করেন নওশাদ। তাঁর চোখে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। ভারতীয় কোচ বলেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব।’নওশাদ বাংলাদেশকে এগিয়ে রাখলেও শিরোপার লড়াইয়ে ভারতকে পিছিয়ে রাখার সুযোগ নেই। নয়বারের চ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখতে চায়।

যদিও সেই অভিযানে এবার তাদের ভরসা মূলত তরুণদের ওপর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর