শ্রীনিবাস রামানুজন
৬ সংখ্যাটিকে যোগফল হিসেবে দুটি আলাদা নিয়মে লেখা যায়। প্রথম নিয়মে যোগ করতে হবে এমন কিছু সংখ্যা, যাদের মধ্যে ব্যবধান অন্তত ২। যেমন, ৬ লেখা যায় ১ + ৫, ২ + ৪ কিংবা শুধু ৬ হিসেবে। অর্থাৎ, মোট তিনভাবে লেখা যায়।এবার আরেকটি নিয়ম দেখা যাক। এবারের শর্ত হলো, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ বা ৪ থাকে, শুধু এমন সংখ্যা যোগ করতে হবে। যেমন ১, ৪, ৬, ৯, ১১, ১৪…।
এই নিয়মে ৬ সংখ্যাটিকে লেখা যায় ১ + ১ + ১ + ১ + ১ + ১ বা ১ + ১ + ৪ কিংবা শুধু ৬ হিসেবে। অর্থাৎ, এখানেও উত্তর তিন।দুটি নিয়ম একেবারেই আলাদা। প্রথমটিতে সংখ্যাগুলোর মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকতে হবে, দ্বিতীয়টিতে সংখ্যাগুলোকে ৫ দিয়ে ভাগ করলে থাকতে হবে নির্দিষ্ট ভাগশেষ।
অথচ ৬ সংখ্যার ক্ষেত্রে দুই নিয়মেই যোগফল লেখার উপায় পাওয়া গেল তিনটি করে।মজার বিষয় হলো, এটি শুধু ৬ সংখ্যার জন্যই সত্য নয়, যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যার ক্ষেত্রেই এই দুই নিয়মে যোগফল লেখার উপায়সংখ্যা সমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।