advertisement
advertisement

নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি

চট্টগ্রামের জয়ে রান তাড়ায় সেঞ্চুরি পেয়েছেন সাদিকুর রহমান

advertisement

রোমাঞ্চকর এক ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। পঞ্চম রাউন্ডে জিতেছে খুলনা ও রংপুর। বরিশাল–ঢাকা ড্র ম্যাচের শেষ দিনে দুজন আউট হয়েছেন ৯০ এর ঘরে।রোমাঞ্চ শেষে চট্টগ্রামের ১ উইকেটের জয়জাতীয় ক্রিকেট লিগে শেষ দিনের নাটকীয়তা জমে উঠেছিল চট্টগ্রাম ও সিলেটের ম্যাচে। জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান। হাতে ৯ উইকেট। এমন সমীকরণে চট্টগ্রামের জয়টা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল।

কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আরেকবার দেখালেন সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ ও শাহানুর রহমান।চট্টগ্রামকে প্রায় জিততে জিততে হারিয়ে দিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। রুদ্ধশ্বাস লড়াই শেষে চট্টগ্রাম জিতেছে ১ উইকেটে।৩ উইকেটে ১৮৭ রান তুলে ফেলা চট্টগ্রাম এরপর মাত্র ১৩ ওভারের মধ্যে ২৩ রান যোগ করতেই হারায় ৬ উইকেট। নাসুম ৭৬ রানে ৪ উইকেট এবং শাহানুর ৭৬ রানে নেন ৩ উইকেট।

সিলেটের জয়ের সম্ভাবনা তখন প্রবল।কিন্তু এক প্রান্ত আগলে রেখেছিলেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর