যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের ফিরে পাওয়ার ইঙ্গিত মিললে ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির (ডিসিসিসি) নির্বাচনী রাতের অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানান দলটির নেতা হাকিম জেফ্রিস। ৩ নভেম্বর ২০২৬
মার্কিন প্রতিনিধি পরিষদে ২০১৩ সালে যোগ দেন হাকিম জেফ্রিস। এর কিছুদিন পর তাঁর শুরুর দিকের রাজনৈতিক মুরব্বি কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটের সঙ্গে কথা বলেন।‘আমার মনে হয়, ও-ই সেই মানুষ,’ বলেছিলেন সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নিস জনসন। সেখানে ছিলেন কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার।
তাঁর মনে আছে, প্রতিনিধি পরিষদের অধিবেশনকক্ষে নিজের চিরচেনা আসনে বসেই জনসন এ কথা বলেছিলেন।কয়েক মাসের মধ্যে ওই কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটরা নিয়মিত নৈশভোজে বসতে শুরু করেন। আলোচনার বিষয় ছিল জেফ্রিসের ভবিষ্যৎ। তাঁদের পরিকল্পনা ছিল, ন্যান্সি পেলোসি অবসর নিলে জেফ্রিস তাঁর জায়গায় স্পিকার হবেন। তাঁরা চেয়েছিলেন, জেফ্রিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হোন।
আলোচনায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছেন।প্রায় দেড় দশক পর, বড় কোনো অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন জেফ্রিস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।