advertisement
advertisement

সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

ভারতের শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক অনশন করছিলেন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। ১৮ জুলাই ২০২৬

advertisement

শিক্ষাবিদ হিসেবে দেশে তো বটেই সারা পৃথিবীতে তিনি পরিচিত। পরিবেশ আন্দোলনকর্মী হিসেবেও বিশ্বজোড়া পরিচিত। ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত লাদাখের সেই কৃতী সন্তানকে নিয়ে ‘থ্রি ইডিয়টস’ নামের একটি জনপ্রিয় সিনেমাও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর তৈরি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কুলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রশাসিত লাদাখ প্রশাসন।কেন ওই নির্দেশ, তা বুঝতে দেরি হয়নি সোনম ওয়াংচুকের।

সরাসরিই অভিযোগ করেছেন, লাদাখের স্বীকৃতির জন্য কেন্দ্রের সঙ্গে যে লড়াই তিনি চালাচ্ছেন, সেটাই স্কুলের জমি নিয়ে জটিলতা সৃষ্টির কারণ।

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিই শুধু নয়, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনকে সমর্থন, সে জন্য আমরণ অনশন শুরু করা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিকে সমর্থন জানিয়ে সোনম ওয়াংচুক ক্রমেই নিজেকে কেন্দ্রীয় সরকারের চক্ষুশূল করে তুলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর