advertisement
advertisement

সংস্কারের ঘোষণা ও বাস্তবতার ব্যবধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সংস্কারের ঘোষণা ও বাস্তবতার ব্যবধান

নাফিউল আলম

advertisement

নাফিউল আলম২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের দাবি ছিল রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক বদলানোর দাবি। মানুষ এমন পুলিশ চেয়েছিল, যার কাছে অভিযোগ জানাতে রাজনৈতিক পরিচয় লাগে না, যার হেফাজতে নিরাপত্তা থাকে এবং যার অপরাধেরও বিচার হয়। দুই বছর পর আইন বদলেছে, কিছু প্রশাসনিক পদক্ষেপ এসেছে, র্যাবের জায়গায় এসআরবি হয়েছে।

কিন্তু দৈনন্দিন পুলিশিংয়ে কতটা পরিবর্তন এসেছে?জুলাই ও আগস্টের ঘটনাবলি নিয়ে জাতিসংঘের অনুসন্ধান রাজনৈতিক নির্দেশনায় দমন, বেআইনি হত্যাকাণ্ড, নির্বিচার আটক ও নির্যাতনের তথ্য তুলে ধরেছে। ফলে সমস্যা কেবল কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত বিচ্যুতি ছিল না। এমন একটি ব্যবস্থাও দায়ী ছিল, যেখানে ক্ষমতাসীনদের নির্দেশ অমান্য করার ঝুঁকি নাগরিকের অধিকার লঙ্ঘনের ঝুঁকির চেয়ে বড় হয়ে উঠেছিল।

সংস্কারের লক্ষ্য হওয়া দরকার সেই প্রণোদনা ও দায়মুক্তির ব্যবস্থা বদলানো।পুলিশ আইন, ১৮৬১-এর ৩ ধারায় পুলিশের তত্ত্বাবধান সরকারের হাতে ন্যস্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর