advertisement
advertisement

ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর

ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।

advertisement

ওয়ানডেতে রানের হিসাবে এখনো শচীন টেন্ডুলকার তাঁর চেয়ে এগিয়ে। তবে সেঞ্চুরির হিসাবে টেন্ডুলকারকে বিরাট কোহলি পেছনে ফেলেছেন অনেক আগেই। টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিপরীতে কোহলির এখন ৫৫টি। তবে একটা জায়গায় কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় মুছে গেছে অনেক আগেই। ওয়ানডেতে রানতাড়ায় তাঁর চেয়ে ভালো ব্যাটসম্যান আর কে আছেন! এবার সেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলল পরিসংখ্যানেও।

ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জেকব ডাফির একটি শর্ট বল পুল করতে গিয়েছিলেন কোহলি। ব্যাটের সামনের অংশে লেগে বল জমা পড়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার স্বপ্নটা পূরণ হলো না কোহলির। ফিরতে হলো হতাশ মুখে। তবে মাঠ ছাড়ার আগে নিজের নাম তুলে ফেলেছেন নতুন এক রেকর্ডের পাতায়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় কোহলি খেলেছেন ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর