advertisement
advertisement

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। একে তো নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবার জোটের এক সঙ্গী জানিয়ে দিয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে সমর্থন জানাবে না তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলের ক্ষমতার রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন কট্টরপন্থী এই নেতা।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২০ আসনের পার্লামেন্টে ৫৩ আসন পায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। ইসরায়েলের দুটি আরব দলও নজিরবিহীন ফল করেছে।

একত্রে তারা পেয়েছে পার্লামেন্ট নেসেটের ১৯টি আসন।সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকারকোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এত দিন সরকার গঠন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর