advertisement
advertisement

কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি

বিশ্বনাথ আজ খেলেছেন স্ট্রাইকার হিসেবে

advertisement

ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত কিন্তু মূল্যবান জয় শেষে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে জয় দিয়ে ১৫তম সাফ শুরুর স্বস্তি থাকলেও কোচের গলা ভেঙে গিয়েছিল।

তবে সব আলোচনা ছাপিয়ে বড় কৌতূহল ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে হঠাৎ স্ট্রাইকার হিসেবে নামিয়ে দেওয়া হলো কেন?সংবাদ সম্মেলনের শুরুতেই বিশ্বনাথকে নিয়ে এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ ও নিজের ফুটবল ভাবনার কথা খোলাসা করেন কোচ। বাংলাদেশ দলে একজন প্রথাগত প্রাকৃতিক ‘নাম্বার নাইন’ বা মূল স্ট্রাইকারের ঘাটতি দীর্ঘদিনের।

ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্বনাথকে ওপরে খেলানোর কারণ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান কোচ ডুলি বলেন, ‘আমরা স্বীকার করি যে আমাদের দলে একজন প্রথাগত ‘নাম্বার নাইন’ (প্রথাগত স্ট্রাইকার) নেই এবং আমাদের একজন খুঁজে বের করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর