advertisement
advertisement

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো

সিনেমার দৃশ্যে মেরিলিন মনরো। আইএমডিবি

advertisement

তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সৌন্দর্য আর অভিনয়দক্ষতা তো ছিলই, যৌনতার প্রতীক হিসেবেও সারা দুনিয়ায় সম্ভবত সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাঁকে নিয়েই। সম্প্রতি নতুন করে প্রকাশিত এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেত্রীর খাদ্যাভ্যাস। সেটা ধরে আবারও চর্চায় মেরিলিন মনরো।১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে ‘পেজেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ‘হাউ আই স্টে ইন শেপ’ শিরোনামের লেখায় নিজের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের অভ্যাসের কথা জানিয়েছিলেন মনরো।

লেখাটি গুরুত্বপূর্ণ এ কারণে যে এখানে তাঁর জীবনযাপনের বিবরণ এসেছে তাঁর নিজের ভাষায়। পরবর্তী সময়ে ভোগ ও দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও লেখাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।সকালের নাশতায় দুধ ও কাঁচা ডিমমনরোর সকালের নাশতার কথা শুনলে এখনকার দিনে অনেকেই অবাক হবেন। তিনি লিখেছিলেন, সকালে গোসলের আগে হোটেলের ঘরে রাখা ছোট চুলায় এক কাপ দুধ গরম করতেন। দুধ গরম হলে তাতে ভেঙে দিতেন দুটি কাঁচা ডিম।

এরপর কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে পোশাক পরার সময় পান করতেন সেই মিশ্রণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর