advertisement
advertisement

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান

বাফলা চ্যারিটি নাইটে অংশগ্রহণকারীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে

advertisement

চ্যারিটি (দাতব্য বা মানবিক সহায়তা) যে শুধু অর্থ সাহায্যের বিষয় নয়; বরং আনন্দ, ভালোবাসা ও মানুষের পাশে দাঁড়ানোর সম্মিলিত উৎসবও হতে পারে, তারই উদাহরণ হয়ে থাকল লস অ্যাঞ্জেলেসের একটি সন্ধ্যা।প্রবাসে থেকেও বাংলাদেশের অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহে একত্র হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ দিয়েছেন অনুদান, কেউ আয়োজনের দায়িত্ব পালন করেছেন, কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, আবার কেউ অন্যদের উৎসাহিত করেছেন।

সংগীত, নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে মানবকল্যাণের এ উদ্যোগে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) উদ্যোগে গত রোববার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে চার্চ অব সায়েন্টোলজি অব দ্য ভ্যালির মিলনায়তনে আয়োজন করা হয় ‘বাফলা চ্যারিটি নাইট ২০২৬’।বর্তমানে লস অ্যাঞ্জেলেস এলাকার ৩১টি বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন হিসেবে কাজ করছে বাফলা।

২০০৭ সালে প্রথম বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি কমিউনিটিতে পরিচিতি পায়।‘স্প্রেডিং লাভ’ বা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ১ লাখ ১ হাজার মার্কিন ডলার অনুদান সংগ্রহ হয়েছে।বাফলার নেতারা জানান, সংগঠনের ইতিহাসে কোনো দাতব্য আয়োজনে এটিই সর্বোচ্চ অর্থ সংগ্রহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর