প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
প্রতিষ্ঠার ২৮ বছর পূর্ণ করল দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো। এ উপলক্ষে আয়োজিত হয় কর্মী সমাবেশ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। ছিল স্বাগত বক্তব্য, প্রথম আলোর কার্যালয়ে হামলা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং বছরের সেরা কর্মী পুরস্কার প্রদান। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মিলিত হন প্রথম আলোর সারা দেশের কর্মীরা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ‘সত্য-তথ্যে অটুট ২৮ বছর’—এই প্রত্যয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
কর্মী সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।