সোমালীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ইলহান ওমর
সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন ইলহান ওমর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন এই ডেমোক্রেট। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন সোমালীয় বংশোদ্ভূত মার্কিন ইলহান ওমর।
মিনেসোটার মিনিয়াপলিসের মিনেসোটা ৫ নম্বর সংসদীয় আসন থেকে তিনি কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে জয়ী হলেন।ইলহান মার্কিন কংগ্রেসের প্রথম সোমালীয় বংশোদ্ভূত মার্কিন সদস্য। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন তিনি।সোমালীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ইলহান ওমরইলহান ওমরের জন্ম ১৯৮২ সালের ৪ অক্টোবর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ছোটবেলাতেই জীবনে নেমে আসে বড় বিপর্যয়।
ইলহানের মা, যিনি ইয়েমেনি বংশোদ্ভূত ছিলেন, তাঁর শৈশবেই মারা যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।