‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ বিচারকার্য।
প্রথম আলো বন্ধুসভার আরও একটি সাংগঠনিক বছর শেষ হতে চলেছে। বছরব্যাপী সারা দেশের স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলো ধারাবাহিকভাবে একের পর এক ভালো কাজ করেছে।
সেই কাজের স্বীকৃতি এবং ভালো কাজের এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সে জন্য উৎসাহ দিতে এ বছরও বিভিন্ন ক্যাটাগরিতে ‘সেরা বন্ধুসভা’ সম্মাননা দেওয়া হবে।তারই অংশ হিসেবে ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬’ মূল্যায়ন ও যাচাই–বাছাই।
স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলোর বছরব্যাপী ধারাবাহিক কাজের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।বর্ষসেরা ১০ বন্ধুসভা ২০২৬ মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা উত্তম রয় ও মাহবুব পারভেজ, সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।‘একটি ভালো কাজ’ কর্মসূচির বিচারকার্য।‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ বিচারকার্য।আগের দিন ২ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘একটি ভালো কাজ’ কর্মসূচির ‘সেরা দশ’ বন্ধুসভা নির্বাচন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।