advertisement
advertisement

খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক

মরদেহ

advertisement

খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক-সংশ্লিষ্ট বিরোধ। মাদক কারবার, লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সাতটি হত্যাকাণ্ডের মধ্যে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ছাড়া কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে দুজনকে।

সর্বশেষ গতকাল সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন রূপসার রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০)। পুলিশের ভাষ্য, দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুনখুলনায় ১৭ ঘণ্টার ব্যবধানে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গুলিরূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ মামলা করতে আসেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর