advertisement
advertisement

মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল

মুকেশ আম্বানি

advertisement

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়েছে। তাঁর প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার কারণে তাঁর এই সম্পদের মূল্যবৃদ্ধি। মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে পেছনে ফেলে দিয়েছেন।গতকাল সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

কিছুদিন আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে রেকর্ড অভিষেক হয়। এই ঘটনাও তাঁর সম্পদ বৃদ্ধিতে নতুন গতি যোগ করেছে।ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, গতকাল আম্বানির সম্পদ সাড়ে ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ কোটি ডলার হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী।

পেছনে ফেলেছেন এশিয়ার শীর্ষ ধনী বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর