advertisement
advertisement

আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা

পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে

advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সহিংসতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংযোগ থাকতে পারে। সরকার এমনটাই মনে করে।

তবে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে ফেরার পথ তৈরির জন্য এটি হচ্ছে বলে সরকার মনে করে না।সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘একটা বিষয় আমরা আগেও বলেছি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কিছু করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি না।

কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর টাকাপয়সা আছে, লুটের টাকাপয়সা, তারা কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, টাকাপয়সা খরচ করে।’আন্দোলনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জড়িত থাকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের কথা বলে জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, তাঁর কাছে নিশ্চিত তথ্য আছে, সুতরাং সেটার সঙ্গে তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সংযোগ থাকতেই পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর