advertisement
advertisement

গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না

গণসংযোগের ভিড়ের মধ্যে একজনের ঘাড়ে পিস্তল তাক করে গুলি করা হচ্ছে

advertisement

বিএনপির সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলছিল। কেউ স্লোগান দিচ্ছিলেন, কেউ বিলি করছিলেন প্রচারপত্র। নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎ গুলির শব্দ। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যান সবাই। এর মধ্যেই এক যুবক পেছন থেকে গণসংযোগে থাকা এক ব্যক্তির ঘাড়ে পিস্তল ঠেকিয়ে পরপর তিনটি গুলি করেন। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাঁর।গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এক বছর পার হতে চললেও গুলি করা সেই শুটার কে তা শনাক্ত করতে পারেনি পুলিশ।সরোয়ারকে হত্যার তিন দিন আগে তাঁকে হুমকি দিয়েছিলেন ‘সন্ত্রাসী’ মো. রায়হান। সরোয়ারকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, তাঁর সময় শেষ। যা খাওয়ার, যেন খেয়ে নেন।

নিহত সরোয়ারের বাবা আবদুল কাদের প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।ওই দিন গুলিতে নিহত ব্যক্তির নাম সরোয়ার হোসেন ওরফে বাবলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর