advertisement
advertisement

এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকান্ডে আসামি নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়

advertisement

নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামানসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে দেওয়া সারের ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি উঠেছে। এ দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কয়েকজন সার ডিলার ও উপজেলা বিএনপির আহ্বায়ক।গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যোগ্যতা উপেক্ষা করে এসব নিয়োগ দেওয়া হয়েছে।এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারলিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে।

সংসদ সদস্য আব্দুল আজিজের চাহিদাপত্র (ডিও লেটার) এবং তাঁর ছোট ছেলে মাহমুদুজ্জামানের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।অভিযোগে বলা হয়েছে, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নূরুজ্জামানকে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর