ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্ষেত্রে ‘কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’র কড়াকড়ি থাকবে।ফিফার এই সিদ্ধান্ত এল গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকালের মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে এবং এর সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসম্পর্কিত তালিকাভুক্ত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল।এর আগে ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো এই বাতিল হওয়া পরিকল্পনার জন্য ক্ষমা চান।
তবে সেই পরিকল্পনাটি কীভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে ইনফান্তিনো কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেননি এবং উয়েফার কাছে প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন।গতকাল উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের কাছে চিঠি পাঠান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।