advertisement
advertisement

বাবা চেয়েছিলেন ছেলে হোক ডাক্তার, ক্রিকেটের টানে কাশ্মীরের ছেলেটি এখন কোহলিদের সতীর্থ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বাবা চেয়েছিলেন ছেলে হোক ডাক্তার, ক্রিকেটের টানে কাশ্মীরের ছেলেটি এখন কোহলিদের সতীর্থ

অভিষেক ক্যাপ হাতে আকিব নবী

advertisement

বাবা স্কুলশিক্ষক। চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক। ছেলের ভবিষ্যৎটা নিরাপদ হোক, সেটাই চেয়েছিলেন।। তবে ছেলে চেয়েছিলেন ভিন্ন কিছু। বই-খাতার চেয়ে ক্রিকেট বলটাই বেশি টানত তাঁকে।কাশ্মীরের বারামুলার ছোট্ট গ্রাম থেকে সেই স্বপ্নের শুরু। পথটা সহজ ছিল না। সুযোগ কম। অবকাঠামো সীমিত। নানা সীমাবদ্ধতার মধ্যেই থামেননি। এর পুরস্কার— কাশ্মীরের আকিব নবীর গায়ে আজ ভারতীয় জার্সি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ভারতের হয়ে অভিষেক হয়েছে এই পেসারের।আকিব কি তরুণ কোনো পেসারআকিবের বয়স ২৯। কম বয়সী কোনো উঠতি পেসার তিনি নন। তিনি যে আজ ভারত দলে জায়গা পেয়েছেন, সেটাও দুয়েক ম্যাচে বিশেষ কোনো পারফরম্যান্সের কারণে নয়। ধারাবাহিকভাবে নির্বাচকদের দরজায় কড়া নেড়ে গেছেন আকিব। নির্বাচকদের চোখে পড়তেও তাঁর সময় তুলনামূলক বেশি লেগেছে। আর এটা অবাক করার কোনো বিষয়ও নয়।

আকিবের গল্পের শুরু যে কাশ্মীরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর