advertisement
advertisement

সামাজিক ব্যবসার মডেলে চালু হলো ডিজিটাল ওয়ালেট ‘জি পে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সামাজিক ব্যবসার মডেলে চালু হলো ডিজিটাল ওয়ালেট ‘জি পে’

নগদ টাকাবিহীন ডিজিটাল লেনদেনের ওয়ালেট সেবা ‘জিপে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে

advertisement

আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ‘জি পে’।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড এই সেবা চালু করেছে।

টাকা স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে টাকা যুক্ত করা, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাওয়া যাবে এই প্ল্যাটফর্ম থেকে।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের যাত্রার শুরু থেকেই আমরা প্রযুক্তির ওপরে জোর দিয়েছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর