advertisement
advertisement

কুষ্টিয়া সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, সন্দেহ চোরাচালান নিয়ে বিরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
কুষ্টিয়া সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, সন্দেহ চোরাচালান নিয়ে বিরোধ

সংঘর্ষ

advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা ওরফে টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। চোরাচালান নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা।আজ বৃস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ইউপি সদস্য আজাহার আলীর পক্ষের সঙ্গে পটল মণ্ডল পক্ষের বিরোধ চলছিল। পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার বিএনপি–দলীয় স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও সমর্থক।

স্থানীয় রাজনীতিতে তাদের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।দু–তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর