advertisement
advertisement

মণিপুরে নতুন করে সংঘর্ষে চারজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
মণিপুরে নতুন করে সংঘর্ষে চারজন নিহত

মণিপুর রাজ্যে সংগীত অনুষ্ঠান ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়। ভারতীয় রেড ক্রসের কর্মীরা রাজ্যের চিরাপুরে সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। ১৯ অক্টোবর ২০২৬, থাওবল

advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে শুরু হওয়া সহিংসতায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল সোমবার গভীর রাতে দুটি পৃথক ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং রাজধানী ইম্ফল শহর প্রায় অচল হয়ে পড়েছে।প্রথম ঘটনাটি ঘটেছে মেইতেই এবং পাঙ্গাল মুসলিম সম্প্রদায়–অধ্যুষিত একটি এলাকায়। সেখানে একটি সংগীতানুষ্ঠান চলাকালে হঠাৎ পাথর ছোড়াছুড়ি ও গোলাগুলি শুরু হয়।

এতে বেশ কয়েকজন আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়।দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ইম্ফল পূর্ব জেলার খামেনলক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ সংগ্রহ করতে পাহাড়ে যাওয়া কয়েকজন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সন্দেহভাজন উপজাতীয় উগ্রপন্থীদের এই হামলায় ঘটনাস্থলেই তিন গ্রামবাসী নিহত হন। আহত হন আরও তিনজন।এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ জনতা নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে সরাসরি ইম্ফলের মুখ্যমন্ত্রীর উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর