অর্থনীতি সামলানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ৬৮ শতাংশ মার্কিন
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে ট্রাম্পের জন্য অপেক্ষা করছে আরও দুঃসংবাদ।
গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দেশটির জনসমর্থন রেকর্ড পর্যায়ে নেমে গেছে।জ্বালানির উচ্চ মূল্যের কারণে মার্কিনদের উদ্বেগ বাড়ছে এবং আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে শাস্তি দিতে যাচ্ছেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।চার দিন ধরে চলা ওই জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এই হার আরও ১ শতাংশ কমে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।