দেবী বিসর্জনে লোকারণ্য পতেঙ্গা সৈকত
ঢাকের শেষ বোল, শঙ্খধ্বনি আর চোখের জল মিশে যায় সমুদ্রের গর্জনে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে যতি পড়ে শারদীয় দুর্গোৎসবে। আনন্দের রেশ পেরিয়ে হৃদয়ে তখন শুধুই বিষাদ আর ফিরে আসার অপেক্ষা।পতেঙ্গার সমুদ্রসৈকতে দেবী দুর্গার বিদায়, বিষাদমাখা মনে আগামী শরতের অপেক্ষা শুরু হয় আবার। চোখের কোণে জমে ওঠে জল, বুকের ভেতরটা হঠাৎ কেমন শূন্য হয়ে যায়।
যে দেবীকে ঘিরে এত দিনের আনন্দ, সাজসজ্জা, প্রার্থনা আর প্রিয়জনদের সঙ্গে মিলন, তাঁকেই বিদায় জানানোর মুহূর্ত এসে উপস্থিত হয়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।
সমুদ্রের ঢেউয়ের দিকে এগিয়ে যায় প্রতিমা, আর তীরে দাঁড়িয়ে থাকা মানুষের মনে জেগে ওঠে একটাই আকুতি—আসছে বছর আবার হবে।পতেঙ্গায় বিদায়ের বিষাদদেবী বিসর্জনে লোকারণ্য পতেঙ্গা সৈকতচট্টগ্রামে দুর্গোৎসবের শেষ দিনের অন্যতম প্রধান আকর্ষণ পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।