advertisement
advertisement

সাত দিন পর ককরোচের দুই নেতার মুক্তির নির্দেশ আদালতের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সাত দিন পর ককরোচের দুই নেতার মুক্তির নির্দেশ আদালতের

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশে দলটির আরেক নেতা সৌরভ দাস। দুজনই এখন কারা হেফাজতে রয়েছেন। ১২ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অনধিকার প্রবেশের মামলায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম)। আজ বুধবার এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে পাঁচ দিন হেফাজতে থাকার পর সোমবার (১৯ অক্টোবর) তাঁদের আটকের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছিল।সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে ১৩ অক্টোবর আটক করেছিল দিল্লি পুলিশ।আইনবিষয়ক সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের তথ্য অনুযায়ী, আজ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রিতু রাজ।

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে জামিনের নিশ্চয়তা গ্রহণ করে তিনি তাঁদের মুক্তির নির্দেশ দেন।এর আগে দিল্লি পুলিশ তাঁদের বিচারিক হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন করেছিল।মুক্তির নির্দেশ পাওয়ার পর সৌরভ দাস বলেন, ‘সত্যের জয় হয়েছে।’পুলিশের গাড়িতে করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে হাজির করার জন্য মন্দির মার্গ থানায় নেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহসমন্বয়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর