advertisement
advertisement

দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)

advertisement

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান কেমন, তাঁদের কত অংশ দারিদ্র্যের মধ্যে বাস করেন—এসব তথ্য জানতে জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশে প্রথমবারের মতো ১ অক্টোবর শুরু হওয়া এ জরিপ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।বিবিএস বলছে, সারা দেশে চলা এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা করা হবে। সংগ্রহ করা হবে তাঁদের আর্থসামাজিক অবস্থার তথ্য।

এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কোন সম্প্রদায় বেশি পিছিয়ে, কারা বেশি এগিয়ে—সেসব জানা যাবে। এসব তথ্যের ভিত্তিতে দারিদ্র্যের হার নির্ণয় এবং জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিবিএসের।জরিপের প্রশ্নপত্রে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাঙালি জনগোষ্ঠী এ জরিপের আওতাভুক্ত নয়।

জরিপে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্য থেকে, যাঁদের মধ্যে তরুণ শিক্ষার্থীরাও রয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর