advertisement
advertisement

ক্রেডিট কার্ডে ৪৮ শতাংশ লেনদেনই হয় বিপণিবিতানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
ক্রেডিট কার্ডে ৪৮ শতাংশ লেনদেনই হয় বিপণিবিতানে

ক্রেডিট কার্ড

advertisement

আগস্টে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৯ কোটি টাকা।দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে।বিদেশে বাংলাদেশিরা খরচ করেছেন প্রায় ৯৮৭ কোটি টাকা।দেশে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। গত আগস্টে ক্রেডিট কার্ডে মোট ৪ হাজার ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বছরের একই মাসের চেয়ে ৯৪৫ কোটি টাকা বা ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি।

২০২৫ সালের আগস্টে এ লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ১৪৪ কোটি টাকা।তবে আগের মাস জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে।বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেনের প্রবণতা বাড়ছে।

ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহারও সম্প্রসারিত হচ্ছে।আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১ হাজার ৯৬৯ কোটি টাকা খরচ হয়েছে ডিপার্টমেন্ট স্টোর বা বিপণিবিতানে, যা দেশে মোট লেনদেনের ৪৮ দশমিক ১৪ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর