নতুন কোনো ছবির খবর দেননি জয়া আহসান। তবে একাধিক সিনেমা নিয়ে আলাপ চলছে বলে জানা গেছে। কয়েক দিন ধরে নানা রকম সাজের ছবি পোস্ট করেছেন। আজ সন্ধ্যায় এই স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক।’
ফেসবুকে বেশ সরব জয়া আহসান। প্রতিনিয়ত ছবি পোস্ট করেন। আজও তাই করলেন। ছবিগুলোতে জয়া অন্য রকম সাজ নজর কেড়েছে। একনজরে দেখুন অন্য রকম জয়ার সাতটি ছবি।নতুন কোনো ছবির খবর দেননি জয়া আহসান। তবে একাধিক সিনেমা নিয়ে আলাপ চলছে বলে জানা গেছে। কয়েক দিন ধরে নানা রকম সাজের ছবি পোস্ট করেছেন।
আজ সন্ধ্যায় এই স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক।’জয়ার পোস্ট করা স্থিরচিত্রে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘জয়া... তুমি আমার নও।
আমিও তোমাকে পেতে অধঃপতিত নই, শুধু তোমাকে দেখেই আমার হৃদয় ভালোবাসায় বিশ্বাস করে।’কেউবা লিখেছেন, ‘দুষ্টুমি ছাড়া জীবনটাই ফিকে।’ কেউবা লিখেছেন, ‘সেই দুষ্টুমি অনুভূতি বেঁচে থাকার আশা দেখায়...।’অন্য রকম সাজে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘দেবী সত্তা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি...আমার ভেতরের আলোয়...আমার ভেতরের দুর্গা…।’ জয়ার এই পোস্টে দেড় হাজারের বেশি মন্তব্য এসেছে।জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা ‘আজও আর্ধাঙ্গিণী’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।