ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
ভোরের আকাশ তখনো পুরোপুরি ফরসা হয়নি। চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ নীরবতা। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুতে মিটমিট করে জ্বলছে ভোরের আলো, দূরের গাছপালাগুলোকে ঘিরে কোথাও কোথাও জমেছে হালকা কুয়াশা। জানালার ফাঁক গলে আসা বাতাসে অনুভূত হচ্ছে মৃদু শীতলতা। চাদর মুড়ি দিয়ে আরেকটু ঘুমিয়ে থাকার ইচ্ছা জাগে। সকালের পথে মানুষের চলাফেরাতেও যেন একটু জড়তা। অথচ দিনের বেলা রোদের উষ্ণতা এখনো জানান দেয় শীত আসতে আরও কিছুটা দেরি।
প্রকৃতির এই মৃদু বদল যেন নীরবে বলে যায়, শীত আসছে, তবে এখনো সে দোরগোড়ায় এসে পৌঁছায়নি।ষড়ঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুর রয়েছে নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য। শরতের বিদায়ের পর হেমন্ত আসে নতুন ধানের গন্ধ, সোনালি ফসল আর নরম রোদের আবেশ নিয়ে। মূলত পৌষ ও মাঘ শীতকাল হলেও হেমন্তের শেষভাগে শীতের উপস্থিতি ক্রমেই স্পষ্ট হতে থাকে। তবে তার আগাম আভাস মেলে হেমন্তের ভোরেই শিশিরভেজা ঘাসে, হালকা কুয়াশায় আর বাতাসের কোমল শীতলতায়।
প্রকৃতি যেন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে আসন্ন ঋতুকে বরণ করে নেওয়ার জন্য।ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুতে মিটমিট করে জ্বলছে ভোরের আলোগ্রামবাংলায় হেমন্ত মানেই পাকা ধানের সোনালি আভা, মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা আর উঠানে নতুন ফসল ঘরে তোলার আনন্দ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।