advertisement
advertisement

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রংপুর নগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে

advertisement

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দলের নেতারা বলছেন, এটি দাওয়াতি সফর। তবে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে দলের পরিচিতি বাড়ানোর সুযোগও দেখছেন তাঁরা।

অন্যদিকে কয়েক মাস আগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের ‘কাফেলা আমেরিকার দিকে’ বক্তব্যের সঙ্গে এই সফরের যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন কেউ কেউ।চরমোনাই পীর হিসেবে পরিচিত রেজাউল করীম ১৩ অক্টোবর সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন।

দলীয় সূত্র বলছে, আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং মসজিদ ও মুসলিম কমিউনিটিতে ধর্মীয় আলোচনা করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর