advertisement
advertisement

সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট

সড়কে যান চলাচল নেই, দোকানপাটও বন্ধ। আজ বেলা ১১টায় রাঙামাটির বাঘাইহাট এলাকায়

advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুটি সংগঠনের ডাকা অবরোধে কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ‘গোলাগুলির’ ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেশির ভাগ দোকানপাটও বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতা নেই। বাজার প্রায় লোকশূন্য।

যদিও স্বাভাবিক সময়ে ক্রেতা-বিক্রেতায় মুখর থাকে বাজারটি। সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি: পুলিশসরেজমিন দেখা যায়, সড়কেও মানুষের যাতায়াত কম। বাসিন্দাদের মধ্যে যাঁরা বের হয়েছেন তাঁদের হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছেন।

যার কারণে সাজেক সড়কে স্থানীয় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।কয়েকটি দোকান খোলা থাকলেও কোনো ক্রেতা দেখা যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর