দুই বিড়ালকে নিয়ে কাহিনি। তারা দুজন মিলে এক প্যাকেট পনির চুরি করেছে। পনির তো পাওয়া গেল। এখন ভাগ–বাঁটোয়ারা কীভাবে হবে? কে কতখানি নেবে? এটা নিয়ে বাধল ঝামেলা। শুরু হলো চেঁচামেচি। কথা–কাটাকাটি। তুমুল ঝগড়া। কেউ কারও কথা মানতে নারাজ। কী করা যায়? শেষতক তারা মুরব্বি মানল বানরকে। সে যদি পনিরটা সমান ভাগে ভাগ করে দেয়, বেশ হয় তাহলে। বানরকে অনুরোধ করল দুজনই।‘ভাই রে, আমাদের কাজটা তুমি করে দাও না একটু। তাহলে খুব উপকার হয়।
কি, দেবে তো?’বানর এ কাজ পেয়ে মহাখুশি। মিষ্টি হেসে বলে, ‘নিশ্চয়ই। কেন নয়? দাও তো দেখি। তোমাদের পনিরের প্যাকেটটা দাও আমার হাতে।’তা–ই দেওয়া হলো।বানর বলল, ‘বাছারা, তোমরা কোথাও থেকে একটা স্কেল খুঁজে পেতে আনো দেখি।’এই ফাঁকে সে নিজেই কোত্থেকে একটা ছুরি জোগাড় করে নেয়। এখন শুরু হবে আসল কাজ। ভাগ করতে হবে পনির। দুই বিড়ালই গভীর আগ্রহে তাকিয়ে আছে। তারা ইতিমধ্যে একটা স্কেল নিয়ে এসেছে। বানর কী করল?
পনিরটাকে সমান দুই ভাগে ভাগ না করে এক দিকে বেশি, অন্যদিকে কম ভাগ করল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।