advertisement
advertisement

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য

advertisement

বৈবাহিক জীবনের উদ্দেশ্য হলো পারস্পরিক ভালোবাসা, দয়ামায়া ও প্রশান্তি লাভ করা। কোরআন মাজিদের ঘোষণা, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী-সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।

এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’ (সুরা-৩০ রুম, আয়াত: ২১)দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক এবং সুরক্ষাবেষ্টনী। আল্লাহ–তাআলা বলেন, ‘তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৭) পরিবারের প্রধান ও মূল দায়িত্ব স্বামীর।

আল্লাহ–তাআলা বলেন, ‘পুরুষেরা নারীদের প্রতি দায়িত্বশীল বা রক্ষক, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ থেকে ব্যয়ও করে।’ (সুরা-৪ নিসা, আয়াত: ৩৪)স্ত্রীর প্রতি স্বামীর তিনটি দায়িত্ব—খাদ্য, বস্ত্র ও বাসস্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর