advertisement
advertisement

নারী শিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউলগানের আসর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
নারী শিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউলগানের আসর

একতারা

advertisement

‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ বলে আপত্তি তুলে বাউলসম্রাট শাহ আবদুল করিমের এলাকায় একটি ঘরোয়া বাউলগানের আসর করতে দেওয়া হয়নি। আসর বন্ধের দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদনও করা হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজক নিজেই অনুষ্ঠান বাতিল করেন। গতকাল বৃহস্পতিবার এ আসর হওয়ার কথা ছিল।ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের।

পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে শাহ আবদুল করিমের জন্ম।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাতিয়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী মেয়ের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে ছোট পরিসরে গানের আয়োজন করেছিলেন। সেখানে স্থানীয় দুই নারী বাউলশিল্পী তানিশা ও নীলার গান গাওয়ার কথা ছিল।

সুনামগঞ্জে একটি পক্ষের আপত্তির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিতএ আয়োজনে আপত্তি জানিয়ে গত বুধবার গ্রামবাসীর পক্ষে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেন আতাহার আলী ও কামরুল হাসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর