advertisement
advertisement

তিব্বতে ভূমিকম্পে নিহত ১৬, শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
তিব্বতে ভূমিকম্পে নিহত ১৬, শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

ভূমিকম্পের পর জরুরি সেবাকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। নাগচু পুলিশ বিভাগ ছবিটি প্রকাশ করেছে। নাগচু, তিব্বত, চীন, ২৩ অক্টোবর

advertisement

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। অন্যদিকে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের দিকে ধেয়ে যাওয়া সুপার টাইফুন ‘চ্যাম্পি’র প্রভাবে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে।

এ ঘটনায় তিন শতাধিক বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতিস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোয় তল্লাশি চালাচ্ছেন।

কয়েকটি ভবনের ছাদ ধসে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর