ক্যাম্পাসের পিচঢালা পথটায় নেই নীল-সাদা বাসের আনাগোনা, টিএসসিতে নেই বন্ধুদের আড্ডা। হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর আব্দুল জব্বার মোড় কিংবা কে আর মার্কেটের চিরচেনা কোলাহলটা হঠাৎ করেই যেন থেমে গেছে। পূজার দীর্ঘ ১০ দিনের ছুটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যেন ফিরে গেছে অন্য এক রূপে। চারপাশে সেই চিরচেনা সবুজ, গাছের ফাঁকে রোদ আর মৃদু বাতাস।
শুধু নেই পরিচিত মানুষগুলোর ব্যস্ত পদচারণ।ছুটির এক সকালে ক্যাম্পাসে ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তাঘাট এতটাই ফাঁকা যে হাঁটতে হাঁটতে বারবার চোখে পড়ছিল চারপাশের দৃশ্য। সাধারণ দিনে যেসব পথে শিক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ে, সেসব পথেই আজ নেমেছে নীরবতা। কোথাও ক্লাসে যাওয়ার তাড়া নেই, নেই বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার ব্যস্ততা।
মনে হচ্ছিল, ক্যাম্পাসটা একই আছে, শুধু প্রতিদিনের চেনা ছন্দটা কোথায় যেন হারিয়ে গেছে।আব্দুল জব্বার মোড় আর কে আর মার্কেটের কথা আলাদা করে বলতেই হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।