ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে এই টেস্টের দলেও নেই পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারকে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও।নাহিদ রানার অবর্তমানে দলে এখন পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। সঙ্গে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
নাজমুল হোসেনের অধিনায়কত্বে প্রথম টেস্টের দলে আছেন এই চারজনই।১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ৪২৯ রান তাড়া—রাওয়ালপিন্ডিতে রেকর্ডের পর রেকর্ডনাহিদ রানা গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টি–টুয়েন্টি খেলতে গিয়ে সাইড স্ট্রেনের চোটে পড়েন। সেই চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও।
পুনর্বাসনের মধ্যেই নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় এই টেস্টেও নেই নাহিদ রানা।আফগানিস্তানের বিপক্ষে সৌম্য খেলার সুযোগ পাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।