advertisement
advertisement

মহাবিপন্ন বৃক্ষ চালমুগরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
মহাবিপন্ন বৃক্ষ চালমুগরা

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে চালমুগরা গাছ

advertisement

আমাদের বন–পাহাড়ের সুদর্শন বৃক্ষ চালমুগরা বা ডালমুগরি বর্তমানে মহাবিপন্ন। ২০১৪ সালে ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে গাছটি প্রথম দেখি। পরের বছর খাগড়াছড়ির আলুটিলা ডাউনের বটগাছ দেখতে গিয়ে প্রাকৃতিক আবাসে আবার গাছটি দেখার সুযোগ হয়। তখন গাছটি ভালোভাবে চিনতে পারিনি। এতটা বিপন্ন, তা–ও বুঝতে পারিনি।

২০২৪ সালে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম এবং আইইউসিএন প্রকাশিত রেড লিস্টে গাছটিকে মহাবিপন্ন উদ্ভিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।রেড লিস্টে মহাবিপন্নতার তথ্য দেখে আবার গাছটির কথা মনে পড়ল। এই গাছ বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজারের কিছু বনাঞ্চলে পাওয়া যায়। সব মিলিয়ে ১০টি স্থানে প্রাকৃতিক আবাসে এ গাছের বেঁচে থাকার তথ্য পাওয়া গেছে।

২০২২ সালের সর্বশেষ জরিপে প্রতিটি স্থানেই ১ থেকে ৩টি পূর্ণাঙ্গ উদ্ভিদ দেখা গেছে এবং বর্তমানে সেগুলো হুমকির মুখে রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর